ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা মো. আফজাল আকন (৫৫) গতকাল সোমবার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় ভাণ্ডারিয়া সরকারি কলেজ মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, সাবেক এমপি এবং দৈনিক ইত্তেফাক ও অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।
ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম, জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, পৌর কাউন্সিলর এবং সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দারসহ উপজেলার বিশিষ্টজনেরা শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
