শোক সংবাদ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২২:১১

আব্দুর রাজ্জাক

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক হূদেরাগে আক্রান্ত হয়ে রবিবার দিবাগত রাতে খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সোমবার বাদ আসর জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে চর টেংরাইল কেন্দ্রীয় কবরস্থানে তার দাফনকাজ সম্পন্ন করা হয়। তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে যান।

গোলেনুর বেগম

পিরোজপুরের কাউখালী উপজেলা জাতীয় যুব সংহতি (জেপি)-র সভাপতি জিয়াউল হাসান জুয়েলের মাতা মোছা. গোলেনুর বেগম (৬০) গতকাল সোমবার সকাল সাড়ে ৭টায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি  তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বাদ জোহর সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের মাঠে এবং বাদ আসর বিড়ালজুড়ি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।