সাউথ বাংলা ব্যাংকের নতুন ডিএমডি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২২:১৪

পদোন্নতি পেয়ে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন আলতাফ হোসেন ভুঁইয়া। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে বনানী শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৭ সালে পূবালী ব্যাংকে প্রবেশনারি সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। —প্রেস বিজ্ঞপ্তি