বোথামকে টপকে গেলেন অ্যান্ডারসন

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২২:১৯

স্বদেশি স্যার ইয়ান বোথামকে টপকে গেলেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ১৯ ওভারে ৪০ রানে পাঁচ উইকেট নেন অ্যান্ডারসন। ১৫১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ২৮তম বারের মতো পাঁচ বা ততোধিক উইকেট নিলেন অ্যান্ডারসন। এই ইনিংসের মাধ্যমে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি পাঁচ বা ততোধিক উইকেট শিকারে বোথামের পাশাপাশি ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিনকে ছাড়িয়ে গেলেন অ্যান্ডারসন। বোথাম ১০২ টেস্টে ২৭ বার এক ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছিলেন। ৭০ টেস্টে অশ্বিনও ২৭ বার পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছিলেন। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ৬৭ বার পাঁচ বা ততোধিক উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। ১৩৩টি টেস্ট ম্যাচ খেলেছেন মুরালি।