উদ্বোধনী ম্যাচে ফিলিস্তিন ও বাংলাদেশ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২২:২০

স্পোর্টস রিপোর্টার

আগামী ১৫ জানুয়ারি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন। প্রথম দিনেই বাংলাদেশ মাঠে নামবে। ফিকশ্চার চূড়ান্ত করা হয়েছে। কিন্তু প্রকাশ করা হয়নি। আজ ফিকশ্চার জানানো হবে। জানা গেছে টুর্নামেন্টের প্রথম দিনেই বাংলাদেশের বিপক্ষে খেলবে বঙ্গবন্ধু কাপের গতবারের চ্যাম্পিয়ন ফিলিস্তিন।