শেখ জামালের দাবী

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২২:২০

স্পোর্টস রিপোর্টার

ফেডারেশন কাপ ফুটবলে গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৩-১ গোলে হেরে টুর্নামেন্ট হতে বিদায় নেয় শেখ জামাল। এই দলটির দাবি রেফারি আনিসুর রহমান সাগরের পক্ষপাতমূলক পরিচালনার কারণে শেখ জামাল হেরেছিল। তারা রেফারির শাস্তি দাবি করেছে।

শেখ জামালের গভর্নিং বডির চেয়ারম্যান মনজুর কাদের গতকাল গুলশানে সংবাদ সম্মেলনে রেফারির শাস্তি দাবি করে অন্যথায় লিগ বর্জনের হুমকি দিয়েছেন।’ বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন শেখ জামালের ট্রেনানার হাসান আল মামুনসহ তিন জনকে শোকজ করা হয়েছে তারা ভুল স্বীকার করে পত্র দিয়েছে।