ইত্তেফাক রিপোর্ট
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে হোটেল লা-মেরিডিয়ানের মালিক আমিন আহম্মেদ ভুঁইয়াকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে ঐ নোটিশ আমিন আহম্মেদ ভুঁইয়ার ঠিকানা বরাবর পাঠানো হয়েছে। তাকে নোটিশ পাবার পর ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়েছে।
