মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ০০:৩১

মানিকগঞ্জে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী লিটন খানের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।  গতকাল সোমবার দুপুরে আসামির অনুপস্থিতিতে বিচারক মোহাম্মদ আলী হোসাইন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত লিটন মানিকগঞ্জের ঘিওর উপজেলার হিজুলিয়া গ্রামের ছবির উদ্দিনের ছেলে।

২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি মামলার বাদী সাহেব আলীর মেয়ে চায়না আক্তারকে বালিশচাপা দিয়ে হত্যা করে লিটন।