ঘিওরে প্রাইভেটকার চাপায় নাজমুল হাসান (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার তরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল সদর উপজেলার বরঙ্গাখোলা গ্রামের আলী আহমদের ছেলে। তিনি গ্রীণলাইন ফার্মা নামের একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।
ঘিওর থানার এসআই আব্দুস সালাম জানান, সন্ধ্যার দিকে মানিকগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন নাজমুল হাসান। পথিমধ্যে তরা ব্রিজের ঢালে একটি অজ্ঞাত প্রাইভেটকার তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে পাশ্ববর্তী মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
ইত্তেফাক/আরকেজি
