সুপারস্টার সালমান থাকেন এক বেডরুমের ফ্লাটে: সুনিল শেঠি

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১৭:৫৭

বলিউড স্টার সালমান খানের সঙ্গে দুর্দান্ত সম্পর্ক সুনিল শেঠির। এক সময়ের একশন হিরো ফিগার সুনিল শেঠি পরবর্তীতে দারুণ জনপ্রিয়তা পায় কমেডি মুভির মাধ্যমে। সম্প্রতি সালমান খানের সঙ্গে নিজের বন্ধুত্ব নিয়ে কথা বলেন তিনি।

টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সালমান খান যত বড় সুপার স্টার হোক। হৃদয়ে সে দুর্দান্ত একজন মানুষ। এত বড় একজন সুপারস্টার যিনি থাকেন এক বেডরুমের ফ্লাটে।

এ সময় তিনি সালমানের প্রশংসা করে বলেন, সে সব সময় সবার উপকার করে। আমি দেখেছি অন্যের দোষ নিজের ঘাড়ে নিয়ে নিতে ভালবাসে সে।

বন্ধু হিসেবে সালমানের সঙ্গে নিজের সম্পর্কের কথা জানাতে গিয়ে তিনি বলেন, মাসে কমপক্ষে দুইবার আমাদের দেখা হয়। সে যখন একান্ত ব্যক্তিগত সময় কাটায়, তখন তার সঙ্গে দেখা হয়।

এই বন্ধুত্বের সম্পর্কের পাশাপাশি সুনিলের মেয়ে আথিয়াকে ২০১৫ সালে বলিউড পাড়ায় প্রবেশ করান সালমান খান। ভারতের চলচ্চিত্র জগতে উদীয়মান তারকাদের ‘লঞ্চিং প্যাড’ খ্যাত সালমান বরাবরই নতুন সম্ভাবনাময় অভিনয় শিল্পীদের নিয়ে কাজ করে গেছেন।

সাক্ষাৎকারে সালমানের প্রশংসা করে সুনিল শেঠি আরো বলেন, আমার দেখা অনেক কম মানুষ রয়েছে যারা জীবনে কখনো ব্যর্থ হবে না। সালমান তাদের মধ্যে একজন। টাইমস অব ইন্ডিয়া।

ইত্তেফাক/আরএ