মো. সুজাউদ দৌলা
সহকারি অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
বাংলা
১। বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস রচয়িতা কে?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ) দিলওয়ার
গ) রবীন্দ্রনা্থ ঠাকুর ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
২। হরিশ কলকাতায় এসেছিল কেন?
ক) বন্ধুর পাত্রী খোঁজে খ) মায়ের চিঠি পেয়ে
গ) ছুটি পেয়ে ঘ) বিনুদার জন্য
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
নীলকরদের আবির্ভাবে কৃষকেরা আপন জমি হারিয়ে নিজ জমি বর্গা নিয়ে চাষ করে। কঠোর পরিশ্রম করে তারা ফসলের যে ভাগ পায় তাতে তাদের সংসার চলে না।
৩। উদ্দীপকে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে?
ক) কৃষকের দরিদ্রতা
খ) কৃষিনির্ভর বাংলা
গ) কৃষকের বোকামি ঘ) ইউরোপীয়দের আগমন
৪। উদ্দীপকে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের যে বিষয়টি প্রকাশ হয়েছে-
i. শোষকের শোষণচিত্র
ii. কৃষকের শোষিতচিত্র
iii. চাষিদের সামাজিক অবস্থা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫। গোপাল পুনরায় কত মাস পরে গ্রামে এসেছিলেন?
ক) তিন-চার মাস খ) চার-পাঁচ মাস
গ) পাঁচ-ছয় মাস ঘ) ছয়-সাত মাস
৬। কাজী নজরুল ইসলাম আমৃত্যু নির্বাক থাকার কারণ-
ক) মানসিক আঘাত প্রাপ্ত খ) ব্রিটিশ সরকারের অত্যাচার
গ) দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ঘ) বয়সের কারণে
৭। মোতাহের হোসেন চৌধুরী ও রবীন্দ্রনাথ ঠাকুর জীবনকে তুলনা করেছেন-
i. মনীষীদের সঙ্গে
ii. নদীর সঙ্গে
iii. বৃক্ষের সঙ্গে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৮। আহ্লাদির স্বামীর ঘরে যেতে না চাওয়ার যুক্তিযুক্ত কারণ-
ক) স্বামীর দ্বিতীয় বিয়ে
খ) যৌতুকের চাপ
গ) অমানবিক নির্যাতন ঘ) শ্বশুর-শাশুড়ির যন্ত্রণা
১.ক ২.গ ৩.ক ৪.ঘ ৫গ ৬.গ ৭গ ৮.গ
