রাজারহাটে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১৯:২২

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কিশামত নাখেন্দা এলাকার কলেজ পড়ুয়া এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে অভিযোগ পাওয়া গেছে। গত ১ জানুয়ারি ওই ছাত্রীকে অপহরণ করা হয়।  ওই ছা্ত্রীর নাম প্রতিমা রানী (১৭)। সে ওই এলাকার অমল চন্দ্র রায়ের (৩৮) কন্যা। প্রতিমা রানী সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের একাদশ শ্রেণির ১ম বর্ষের ছাত্রী। 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি ওই ছাত্রী অটোরিকশাযোগে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ যাওয়ার পথে গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ এলাকার জিতু চন্দ্র রায় (২৭) ও তার ২/৩ জন সহযোগী তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেছেন। 

আরও পড়ুন: গ্রাহকের টাকা নিয়ে ‘এনজিও’ উধাও

ওই ছাত্রীর বাবা জানান, জিতু চন্দ্র রায় আমার মেয়েকে কলেজ যাওয়া-আসার পথে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আসছিল এবং প্রায় সময় ০১৭৯৬৮২২৭৪১ নম্বর দিয়ে কল করে উত্ত্যক্ত করত। এ বিষয়টি আমার মেয়ে প্রতিমা রানী পরিবারে লোকজন ও আমাকে অবগত করে। এ ঘটনায় সে ক্ষিপ্ত হয়ে পুনরায় বিয়ের প্রলোভন দেয় এবং উত্ত্যক্ত করে। তাই জিতু চন্দ্র রায় প্রতিমা রানীকে অপহরণ করেছে বলে আমার ও পরিবারের লোকজনের ধারণা। 

এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, ‘অপহৃত ছাত্রী প্রতিমা রানীকে উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি মামলা হয়েছে।

ইত্তেফাক/এএএম