বিনোদন ডেস্ক
বিংশ শতাব্দির কিংবদন্তী মার্কিন গায়ক এলভিস প্রিসলি। রক এন্ড রোল ও পপ সংগীতের জন্য তার জনপ্রিয়তা ছড়িয়ে যায় পুরোবিশ্বে। এখন পর্যন্ত তার অগণিত ভক্ত পুরোবিশ্বে।
এবার কিংবদন্তী রকস্টারের বায়োপিক নির্মাণ হচ্ছে। প্রিসলির ম্যানেজার কলোনেল টম পার্কার চরিত্রে অভিনয় করছেন টম হ্যাঙ্কস। এই খবরের পর থেকে প্রিসলি ও টম হ্যাঙ্কস ভক্তদের মাঝে বেশ উত্তেজনা দেখা দিয়েছে। সিনেমায় প্রিসলির চরিত্রে অভিনয় করছেন নবাগত অস্টিন বাটলার।
সিনেমাটি পরিচালনা করবেন বাজ লুহরমান। তবে এখনো সিনেমার নাম ঠিক করা হয়নি। টম হ্যাঙ্কস বলেন, ‘যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমি কলোনেল টম পার্কার চরিত্রে অস্টিন বাটলারের সঙ্গে অভিনয় করবো। আশা করি এরপরে আপনাদের সব বোকা বোকা প্রশ্নের উত্তর দিতে পারবো যে, কেন আমি কখনো খারাপ ছেলের চরিত্রে অভিনয় করি না।’
শিগগিরই এই সিনেমায় অভিনয়ের জন্য অস্ট্রেলিয়া উড়ে যাবেন টম হ্যাঙ্কস।
