মুরাদনগরে কারখানা মালিককে কারাদণ্ড

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২১:০৮

নকল পণ্য তৈরির অভিযোগ

g মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার মুরাদনগরে নকল পণ্য তৈরির অভিযোগে সবুজ মিয়া (৪০) নামে এক কারখানা মালিককে এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার রাতে কুমিল্লার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহি এ রায় দেন। সবুজ মেসার্স হুমায়ুন সোপ ফ্যাক্টরির স্বত্বাধিকারী ও পুষ্করিণীরপাড় গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, কুমিল্লা র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব, স্কোয়াড কমান্ডার এএসপি মহিতুল ইসলাম, বাঙ্গরা বাজার থানার এসআই ফকরুল প্রমুখ।