বেতাগীতে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২১:০৯

g বেতাগী (বরগুনা) সংবাদদাতা

বরগুনার বেতাগীতে উপজেলা মত্স্য বিভাগের উদ্যোগে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বিষখালী নদীর বেতাগী, বিবিচিনি ও ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব আহসান, উপজেলা  মত্স্য অফিসার মোস্তফা-আল-রাজীব, বেতাগী থানার এসআই আব্দুর রব, উপজেলা মত্স্যজীবী সমিতির সভাপতি আব্দুর রব সিকদার।