g সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাঁচটি ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যার পর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের আটটি ইটভাটার মধ্যে দিনভর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এর মধ্যে পাঁচটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইট প্রস্তুতির কোনো লাইসেন্স না থাকায় প্রত্যেকটিকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসব ইটভাটা হচ্ছে— পিভিসি ব্রিকস, ত্রিপল টু ব্রিকস, রিফান ব্রিকস, আজম ব্রিকস-১ ও আজম ব্রিকস-২। ফারজানা প্রিয়াংকা জানান, পর্যায়ক্রমে উপজেলার সবকটি ইউভাটায় এ অভিযান চালানো হবে।
