g লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
নড়াইলের লোহাগড়ায় মঙ্গলবার ভোরে ৫০ পিস ইয়াবাসহ রমজান মোল্যা (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। কালনাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় পুলিশের জেরার মুখে পেটের মধ্যে আরো ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরে ওষুধ খাইয়ে পেটে থাকা ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। লোহাগড়া থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, রমজানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
