জগন্নাথপুরে দণ্ডাদেশপ্রাপ্ত আসামিসহ দুই জন গ্রেফতার

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২১:১১

  জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ দুই জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সোমবার গভীর রাতে পুলিশের একটি দল জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর এলাকার বাসিন্দা সোনাফর খাঁঁর ছেলে সাজাপ্রাপ্ত আসামি ছায়াদ খাঁ এবং উপজেলার বুরাইয়া গ্রামের তাহির উল্লাহর ছেলে পলাতক আসামি ছুফি মিয়া কে (৩২) গ্রেফতার করে।

জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাশ জানান, গ্রেফতারকৃত ছায়াদ খাঁ বিশ্বনাথ থানার একটি মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং ছুফি মিয়া পলাতক আসামি।