গৌরীপুরে চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২১:১১

 গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

সরকারি এক কর্মচারীকে মারধর ও চাঁদাবাজির মামলায় গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর ওরফে ভিপি শহিদকে (৪১) গ্রেফতার করেছে গৌরীপুর থানা পুলিশ। সোমবার গভীর রাতে ময়মনসিংহ শহরের নতুন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।