g কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
‘সড়ক কোনো মৃত্যুপুরী নয়; আমরা বাঁচতে চাই’ স্লোগান নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে চলমান সড়ক দুর্ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সামাজিক সংগঠন কটিয়াদী রক্তদান সমিতির আয়োজনে বানিয়াগ্রাম বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠনসহ নানা পেশার লোক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, আচমিতা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু, আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, সাংবাদিক রফিকুল হায়দার টিটু প্রমুখ।
