g গাইবান্ধা প্রতিনিধি
নিখোঁজের একদিন পর গাইবান্ধা পলাশবাড়ীতে শাওন (৩৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের বায়োগ্যাস প্লান্ট থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের সাবু মিয়ার ছেলে ও কোমরপুর বাজারের মুদি দোকানের ব্যবসায়ী।
পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, বায়োগ্যাস প্লান্টের পাশে রক্তের দাগ দেখতে পান তার স্বজনরা। সেই দাগ অনুসরণ করে প্লান্টের কূপে তল্লাশি চালিয়ে শাওনের মৃতদেহটি ইটচাপা অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
