g ইত্তেফাক ডেস্ক
আগামী ১১ জানুয়ারি সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ‘এ’ উপলক্ষ্যে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে ওরিয়েন্টেশন কর্মশালা ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
ময়মনসিংহ : ময়মনসিংহে সিভিল সার্জন অডিটরিয়ামে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. কামাল উদ্দিন আহাম্মদ। ইপিআই জেলা সুপার এমদাদুল হকের পরিচালনায় ময়মনসিংহ প্রেসক্লাবের সহসভাপতি এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহাম্মদ, নবাগত সাধারণ সম্পাদক অমিত রায় প্রমুখ বক্তব্য দেন।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে ৫ লাখ ১৬ হাজার ৪০০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে সিভিল সার্জন কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।
মাদারীপুর : মাদারীপুর সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন এমওসিএস ডা. এস এম খলিলুজ্জামান, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা বি এম মোজাম্মেল হক প্রমুখ।
নেত্রকোনা : নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের ইপিআই ভবনে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভিডিওচিত্রের মাধ্যমে এ প্লাস ক্যাম্পেইনের বিষয়বস্তু উপস্থাপন করেন ডা. নুসরাত আজরিন মহসিন।
নাটোর : জেলা পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নাটোর জেলা সির্ভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন জেলা নিওটেশন কো-অডিনেটর ডা. আবু বোরহান।
দেবীগঞ্জ (পঞ্চগড়) : দেবীগঞ্জে ২৪০টি কেন্দ্রে ৩৫ হাজার ৬৩৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ৪০৪২ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রত্যেক শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
চাটমোহর (পাবনা) : চাটমোহরে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুয়াইবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন থানার ওসি সেখ মো. নাসির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মগরেব আলী প্রমুখ।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) : কোটালীপাড়ায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
কাহারোল (দিনাজপুর) : উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সভাকক্ষে অ্যাডভোকেসি সভা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে অ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আজম।
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা ডা. অভিজিত্ রায় এতে সভাপতিত্ব করেন।
কালিয়া (নড়াইল) : নড়াইলে সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জনের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন নূপুর কান্তি দাশ।
