বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ পালন উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় বেগমগঞ্জ উপজেলা সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সরকারি বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস সফল করার জন্য গৃহীত কর্মসূচির মধ্যে আনন্দ শোভাযাত্রা, শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুর জীবন দর্শন শীর্ষক আলোচনা সভা।
