সীতাকুণ্ডে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২১:১৪

  সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

সীতাকুণ্ডে মডেল থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় থানা প্রাঙ্গণে অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন মোল্লার সভাপতিত্বে ও এস আই হারুনর রশীদ ভূঁইয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী শাহ্, আরো উপস্থিত ছিলেন ওসি তদন্ত মোঃ শামীম শেখ,ওসি ইন্টেলিজেন্ট সুমন চন্দ্র বনিক, মীর মোঃ দিদারুল হোসেন টুটুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিটি ইউনিয়নের চৌকিদারগণ।