মৌলভীবাজার প্রতিনিধি
জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের হাইল হাওর এলাকায় অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকের মূল বিষয় ছিল গবাদি পশু পালন করে মহিলাদের স্বাবলম্বী হওয়া সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা।
