প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রাইম ব্যাংকের পরিচালক মো. নাদের খান বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে ব্যাংকের পক্ষে ১০ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার ও প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ উপস্থিত ছিলেন
০০০০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী গতকাল ঢাকার গাবতলী মাজার রোড, আসাদ অ্যাভিনিউ এবং তাজমহল রোডে ব্যাংকের তিনটি এটিএম বুথ উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্র্যাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাকিং ডিভিশনের প্রধান মো. আবদুল মোতালেব
০০০
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এ ১০ কোটি টাকা প্রদান করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ চেক হস্তান্তর করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান এবং ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম
০০০
জনতা ব্যাংক লিমিটেডের এ্যান্টি মানিলন্ডারিং ডিপার্টমেন্ট কর্তৃক প্রস্তুতকৃত গ্রাহক নির্বাচন নীতিমালা বইয়ের মোড়ক উন্মোচন ও বিতরণ কার্য উদ্বোধন করেন ব্যাংকের সিইও অ্যান্ড এমডি মো. আবদুছ ছালাম আজাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ও উপব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. জিকরুল হক ও মো. আবদুল জব্বার
