বিকেএসপি চ্যাম্পিয়ন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২১:৩৬

বরিশালে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট

বরিশাল অফিস

বরিশালে অনুষ্ঠিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় বিকেএসপি চ্যাম্পিয়ন ও রংপুর বিভাগ রানার্সআপ হয়েছে।

গত সোমবার বিকালে শহিদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে প্রথম ইনিংসে বিকেএসপি এগিয়ে থাকায় তাদের চ্যাম্পিয়ন এবং রংপুর বিভাগকে রানার্সআপ ঘোষণা করা হয়। প্রথম ইনিংসে বিকেএসপি ২৩৬ এবং রংপুর ১৬৭ রান করে। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন বিকেএসপির মফিজুল ইসলাম রবিন। বেস্ট বোলার হন বিকেএসপির সাকিব শাহরিয়ার ও প্লেয়ার অব দ্যা ম্যাচ হন বিকেএসপির শাহরিয়ার আলম। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণীর সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শহিদুল ইসলাম, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাসসহ উভয় দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।