স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম উপ-আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারাগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৪৯তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা চট্টগ্রাম সদরে আগামী শুক্রবার থেকে শুরু হবে। নোয়াখালী, ফেনী, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও স্বাগতিক চট্টগ্রামসহ সাত জেলার ৭০০ প্রতিযোগী ডিসিপ্লিনে অংশ নেবে। নাসিরাবাদ সরকারি স্কুল মাঠে ক্রিকেট ও হকি, চট্টগ্রাম সরকারি বালিকা স্কুল মাঠে ভলিবল, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাস্কেটবল ও টেবিল টেনিস, চট্টগ্রাম রাইফেল ক্লাব স্পোর্টস কমপ্লেক্সে ব্যাডমিন্টন স্কুল মাঠে অ্যাথলেটিক্স সূচি অনুযায়ী শুরু হবে।
প্রতিযোগিতা সফল করে তুলতে মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক দেবব্রত দাশকে সভাপতি এবং বিদ্যালয় পরিদর্শক মো. জাহাঙ্গীর আলমকে সম্পাদক করে মূল কমিটি এবং ভেন্যু প্রতিষ্ঠানদের আহ্বায়ক করে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।
