এখনই শুরু হোক পেঁয়াজের চাষ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২১:৪১

পেঁয়াজ নিত্যপ্রয়োজনীয় মসলা সামগ্রী। সাধারণত পেঁয়াজ রবিশস্য হলেও এবার সেই ধারণা ভেঙে দিলেন বাংলাদেশের বিজ্ঞানীরা। মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র থেকে গবেষকরা উদ্ভাবন করেছেন তিনগুণ বেশি ফলনশীল বারি-৪ এবং সারা বছর চাষোপযোগী বারি-৫ নামের পেঁয়াজের নতুন দুটি জাত। যা দেশের বার্ষিক ঘাটতি পূরণে বিশেষ ভূমিকা রাখবে। বারি-৪ ও বারি-৫ জাতের পেঁয়াজ হেক্টর প্রতি ২৫ থেকে ২৭ টন উত্পাদন সম্ভব। যেখানে সাধারণ পেঁয়াজ হেক্টর প্রতি উত্পাদন হয় মাত্র ৭ কী ৮ টন। নতুন জাত উদ্ভাবনের এই খবর আমাদের মনে নতুন আশার সঞ্চার করেছে। কিন্তু আর অপেক্ষা নয়, এখনই শুরু করা উচিত পেঁয়াজের চাষ। কারণ আর মাস তিনেক পরে শুরু হবে রমজান মাস। ইফতারিতে পেঁয়াজু অত্যন্ত প্রিয় খাবার। এটি তৈরি করতে পেঁয়াজ জরুরি। ইদানীং পেঁয়াজের দাম অতিরিক্ত হওয়ায় পেঁয়াজ কেনা অনেকের পক্ষেই অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থা কাটাতে কালবিলম্ব না করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেশব্যাপী  পেঁয়াজ চাষ করার জন্য যা যা করণীয় তাই করবে বলে আশা করি। রমজানে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে চাষের বিকল্প আর কিছুই দেখছি না।

লিয়াকত হোসেন খোকন

ঢাকা