গণমাধ্যমে নারী নির্যাতন, ধর্ষণের খবর থাকে। শিক্ষাপ্রতিষ্ঠান, চাকরিস্থল, যানবাহন বিভিন্ন জায়গায় নারীদের নানাভাবে হেনস্থা হতে হয়। যা কোনোভাবেই কাম্য নয়। চলন্ত বাসে শিক্ষার্থী নারীও রেহাই পাচ্ছে না একশ্রেণির নরপিশাচের কাছে। আইন ও শাস্তির বিধান থাকলেও নৈতিক অবক্ষয়ের কারণে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই। যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে এসব অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। নারীদের সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। একদিন আমার, অন্যদিন আপনার মা-বোনও নির্যাতনের শিকার যে হবে না, তা কে বলতে পারে? তাই পরিবার থেকেই নারীর প্রতি সম্মানবোধ ও সচেতনতা সৃষ্টি করতে হবে; তাহলেই নারীর প্রতি সহিংসতা কমবে।
আলতাফ হোসেন হূদয় খান
পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ড, ওয়াজেদিয়া,
বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম
