শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
উপজেলার খুকনি আটার দাগ টাকিমারা বিল থেকে তাঁত শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ইয়াকুব আলী (২০) এনায়েতপুর থানার রূপনাই গাছপাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার ইয়াকুব কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। মঙ্গলবার দুপুরে তার লাশ টাকিমারা বিলের সরষেখেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ইয়াকুবের গলায় আঘাতের চিন্থ রয়েছে। নিহতের পরিবার অভিযোগ করে জানিয়েছে পরিকল্পিতভাবেই কেউ তাকে ডেকে নিয়ে হত্যা করেছে।
