পঞ্চগড়ে অচেতন অবস্থায় এক পরিবারের আট সদস্য হাসপাতালে

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২১:৪৪

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে অচেতন অবস্থায় এক পরিবারের আট সদস্যকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের ফুটকিবাড়ি মণ্ডলপাড়া এলাকার সার ও কীটনাশক ব্যবসায়ী আবদুল কুদ্দুসের বাড়িতে এই ঘটনা ঘটে। খাবার কিংবা পানির সঙ্গে চেতনানাশক কোনো কিছু খাওয়ানো হতে পারে বলে চিকিত্সক জানিয়েছেন। হাসপাতালে চিকিত্সাধীনরা হলেন আবদুুল কুদ্দুস, মা কুলসুম বেগম, ছোটো ভাই আবদুস সাত্তার, ছোটো ভাই আনোয়ার হোসেন, আবদুল কুদ্দুসের স্ত্রী শিরিন আক্তার প্রমুখ।