বরিশাল অফিস
প্রোপেলার (পাখা) ভেঙে যাওয়ায় নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর ২ সহস্রাধিক যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে এমভি সুরভী-৯ নামে একটি জাহাজ। সোমবার রাত ৯টায় জাহাজটি বরিশাল নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও পাখা মেরামত করে ছেড়ে গেছে রাত সাড়ে ১১টার পর। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
