রূপগঞ্জে মাদকবিরোধী সভা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০০:১২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজে গতকাল মঙ্গলবার মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মঞ্জুর হোসেন। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সামছুল আলম, ইন্সপেক্টর ওবায়দুল হক, পৌর আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুন্না খাঁন, স্কুলের সহকারী শিক্ষক ইকবাল হোসেন প্রমুখ    —ইত্তেফাক