মহাত্মা গান্ধীর সার্ধশত জন্মবার্ষিকীতে প্রদর্শনী

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০০:২০

অহিংস আন্দোলনের মধ্য দিয়ে গোটা উপমহাদেশে স্মরণীয় হয়ে আছেন মহাত্মা গান্ধী। এ বছর তার ১৫০তম জন্মবার্ষিকী। এই কীর্তিমানের সার্ধশত জন্মবার্ষিকী উদ্যাপনে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে প্রদর্শনী। ৩০টি চিত্রকর্ম, ১৮টি আলোকচিত্র ও দুইটি ভাস্কর্যসহ মোট ৫০টি শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে ১০ দিনের এই প্রদর্শনী।

মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উদ্যাপন পরিষদ ও শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে গতকাল একাডেমির চিত্রশালার ৪ নম্বর গ্যালারিতে শুরু হয় এই প্রদর্শনী। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় অতিথি ছিলেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সংসদ সদস্য মির্জা আযম, এইচ এম ইব্রাহিম।

বাংলাদেশ সাংস্কৃতিক উত্সবের পঞ্চম দিন

নাচ, গান, এ্যাক্রোবেটিক শো, লোকনাট্য সংস্কৃতির পরিবেশনায় জমে উঠেছে শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চ ও উন্মুক্ত প্রাঙ্গণ। ২১ দিনের চলমান বাংলাদেশ সাংস্কৃতিক উত্সব ২০২০’ এর পঞ্চম দিন গতকাল মঙ্গলবারও শিল্পকলা একাডেমিতে শিল্পানুরাগীদের সরব উপস্থিতি লক্ষণীয় ছিল।