পিলখানা হত্যা মামলায় খালাস প্রাপ্তদের বিরুদ্ধে আপিল করা হবে: অ্যাটর্নি জেনারেল

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৬:৩৫

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বিডিআর বিদ্রোহের মামলায় হাইকোর্টে খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে আপিল করার হবে।

২৯ হাজার ৫৯ পৃষ্ঠার রায় প্রকাশের পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি আজ বুধবার এ কথা জানান।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আজকে রায়টা সই করে পূর্ণাঙ্গভাবে প্রচার করা হয়েছে। মোট ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার এ রায়। তিনজন বিচারপতি ঐক্যমতে পৌঁছেছেন। কিন্তু তিনজনেই আলাদা আলাদা রায় দিয়েছেন।

এ ঘটনায় ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ জন বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন বিচারিক আদালত। ওই রায়ের ডেথ রেফারেন্স এবং আপিলের ওপর হাইকোর্ট ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর রায় ঘোষণা করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। ইতিমধ্যে তিনজন মারা গেছে। যাবজ্জীবন দেওয়া হয়েছে ১৮৫জনকে। তার ভেতরে একজন মৃত্যুবরণ করেছেন। ১৩ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ২ জনকে। ১৫৭ জনকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন, এর ভেতর ২ জন মারা গেছে। ১৩ জনকে সাত বছর, ১৪ জনকে ৩ বছর, ১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে ২ জনকে। মামলায় মোট ৫৫২জনকে সাজা এবং ২৮৩ জনকে খালাস দেওয়া হয়েছে। মোট মারা গেছেন ১৪ জন।

আরও পড়ুন: পিলখানা হত্যা মামলা রায়ে ১১ দফা নির্দেশনা

আপিল করা হবে কিনা এ বিষয়ে মাহবুবে আলম বলেন, রায় পর্যালোচনা করে সিদ্ধান্ত নিবো। তবে যারা খালাস পেয়েছেন তাদের ব্যাপারে আপিল করা হবে। ফৌজদারি নিয়ম অনুসারে ৩০ দিনের মধ্যে এ আপিল করা যাবে।বাসস 

ইত্তেফাক/কেকে