বছরের শুরুতেই সিম্ফনি বাজারে নিয়ে এলো জেড২৫ এবং জেড১২ নামের নতুন দুটি মডেলের স্মার্টফোন। সিম্ফনি মোবাইলের হেড অফিসে এই স্মার্টফোন দুটি উদ্বোধন করেন সিম্ফনির অ্যাসিসটেন্ট ডিরেক্টর, মোবাইল সেলস, এম এ হানিফ, জেনারেল ম্যানেজার, প্রডাক্ট ডিপার্টমেন্ট, মুনিম এমডি ইশতিয়াক, ডেপুটি জেনারেল ম্যানেজার, বিজনেস অ্যান্ড প্ল্যানিং, তারিকুল ইসলাম এবং সিনিয়র ম্যানেজার, মার্কেটিন, মোহাম্মাদ তাইয়াবুর রহমান।
দুটি ফোনেই রয়েছে অ্যান্ড্রোয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম, ৬.০৯ ইঞ্চ ইনসেল টেকনোলজি সমৃদ্ধ এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। ডিসপ্লে দুটির শার্পনেস, কালার প্রডাকশন, ভিউইং অ্যাংগেল এক কথায় অসাধারণ। আর তাই গেমস এবং মুভি দেখার এক্সপেরিয়েন্স হবে আরো স্বাচ্ছন্দ্যময়।
স্মার্টফোন দুটির প্রসেসর হিসেবে আছে ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। জেড২৫ এ দেওয়া হয়েছে ৩ জিবি ডিডিআর ৪ র্যাম এবং জেড১২ এ আছে ২ জিবি র্যাম এবং রম যথাক্রমে ৩২ জিবি এবং ১৬ জিবি যা মেমোরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ৬৪ জিবি পর্যন্ত। ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর এবং পর্যাপ্ত র্যাম থাকার ফলে হাই ডিমান্ডিং গেমগুলো খেলা যাবে অনায়াসে কোনো ধরনের ল্যাগিং ছাড়া।
ডিভাইস দুটিতে যথাক্রমে ৪০০০ এমএএইচ এবং ৩৫০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দুটি ফোনেই ব্যবহার হয়েছে এইআই পাওয়ারড ১৩+২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ফ্রন্টে আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
জেড ২৫-এর ব্যাক ক্যামেরার অ্যাপারচার এফ১.৮ ও ক্যামেরা সেন্সর হিসেবে আছে স্যামসাং সেন্সর পাশাপাশি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
সিম্ফনি জেড২৫ পাওয়া যাচ্ছে লাইট ব্লু এবং ডার্ক ব্লু এই দুই কালারে এবং সিম্ফনি জেড১২ পাওয়া যাচ্ছে মিডনাইট ব্লু, অ্যাকুয়া ব্লু এবং ক্র্যানবেরি রেড এই তিন কালারে। ফোন দুটির দাম যথাক্রমে ৮ হাজার ৯৯০ টাকা এবং ৭ হাজার ৯৯০ টাকা।
