পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জিহাদ (১৫) নামে এক হোটেল শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার উপজেলার চাঁনপাড়া এলাকার একটি আলুর ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার ফিচকাঘাট গ্রামের মজনু মিয়ার ছেলে।
নিহত জিহাদের মামা শরিফুল ইসলাম জানায়, গত মঙ্গলবার বন্ধুর বাড়িতে বেড়াতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।
