হবিগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে আগুনে পুড়ে আলিফজান বিবি (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি দেবপাড়া গ্রামের মৃত ইদন মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে খাটের পাশে থাকা কুপিবাতি থেকে আলিফজান বিবির কাপড়ে আগুন লেগে গেলে তিনি অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ থেকে লাখাইগামী সিএনজি অটোরিকসার ধাক্কায় সুভাষ সূত্রধর (৬০) নামে পথচারী এক বৃদ্ধ গুরুতর আহত হন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়ার পর তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। নিহত সুভাষ সূত্রধর উপজেলার রাঢ়িশাল গ্রামের মৃত শশী মোহন সূত্রধরের পুত্র।
