চুয়েটে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২১:২৬

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান বিষয়ে তিন দিনব্যাপী ‘ইতিহাস কথা কয়’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, মুজিববর্ষ উপলক্ষ্যে গঠিত স্টিয়ারিং কমিটি ও বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন। প্রদর্শনী আগামীকাল শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। উল্লেখ্য, প্রদর্শনীতে ৬৪০টি ছবি স্থান পেয়েছে।