ডোমারে মাদক বিক্রেতার কারাদণ্ড

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২১:২৬

ডোমার (নীলফামারী) সংবাদদাতা

ডোমার উপজেলার মাদক বিক্রেতা ওমর ফারুককে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার সদর ইউনিয়নের দোলাপাড়া গ্রামে ইটভাটার কাছে ওমর ফারুক নামের মাদক বিক্রেতাকে আটক করে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন।  ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার সকালে মাদক বিক্রেতা ওমর ফারুককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।