সাত মামলার আসামি ফের গ্রেফতার

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২১:২৭

বরিশাল অফিস

বারবার গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্ত সাত মামলার আসামি আনিচ হাওলাদারকে (২৮) আবারও গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে বরিশালের উজিরপুরের গুঠিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঐ এলাকার জাবেদ আলী হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি এবং মাদকের পাঁচটি মামলা রয়েছে।

উজিরপুর থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকসহ গ্রেফতার হয় সে। সব শেষ গত বছরের শেষদিকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে নগরীর বিমানবন্দর থানা পুলিশ। ঐ মামলায় গত সপ্তাহে জামিনে মুক্তি পায় সে। জামিনে মুক্তি পেয়ে ফের সে নিজ এলাকায় অপতত্পরতা শুরু করে।