বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সংবাদদাতা
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষকসহ অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, আজ নারীরা কোথাও নিরাপদ নয়। কুর্মিটোলায় আমাদের বোন ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানান তারা।
