সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২১:২৮

জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সভা ও নির্বাচন দাবি

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার সাধারণ ট্রাক মালিকদের ব্যাবসায়িক স্বার্থ রক্ষাসহ মালিক সমিতির সাধারণ সভা ও নির্বাচনের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন, সংবাদ সম্মেলন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। জেলার সাধারণ ট্রাক মালিকদের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল গফুর, দপ্তর সম্পাদক সাঈদ আহমেদ রনজু, অর্থ সম্পাদক কাজী মহিবুল ইসলাম দুলাল, সদস্য মাধব দত্ত, রজত হাজরা প্রমুখ। মানববন্ধন শেষে ট্রাক মালিকেরা সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর পৃথক স্মারকলিপি দেন।

নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ-বিষয়ক কর্মশালা

দুমকি (পটুয়াখালী) সংবাদদতা দুমকিতে গতকাল বুধবার ন্যাশনাল একাডেমি ফর অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ (এনডিডি)-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটরিয়ামে দিনব্যাপী এই কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন্নাহার ইয়াসমিনের সভাপতিত্বে কর্মশালায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট এইচ এম মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সরকারি জনতা কলেজের অধ্যক্ষ মাজেদা বেগম অংশ নেন।

অটিজম বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি নাটোরের নলডাঙ্গায় বুধবার অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনএএএনডি) বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ন্যাশনাল একাডেমি ফর অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনএএএনডি) এর আয়োজনে নলডাঙ্গায় নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান।

বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা নিকলীতে গতকাল বুধবার তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি ও স্কুল-মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নিকলী জিসি পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান মো. রুহুল কুদ্দুস ভূইয়া জনি, ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসফিয়া সিরাত প্রমুখ।

উপজেলা পুষ্টি কর্মপরিকল্পনা-বিষয়ক সভা

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা মিঠাপুকুরে বুধবার পুষ্টি কর্মপরিকল্পনা-বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন ভুঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হাকিম। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।

নন্দিনী হাইজিন কর্নার উদ্বোধন

আমতলী (বরগুনা) সংবাদদাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আমতলী সরকারি এ কে হাইস্কুলে বুধবার নন্দিনী হাইজিন কর্নার উদ্বোধন করা হয়েছে। বরগুনা জেলা প্রশাসন ও ইউনিসেফের উদ্যোগে এবং বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে কর্নারের ফলক উন্মোচন করেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। ফলক উন্মোচন শেষে স্কুল মাঠে সভার আয়োজন করা হয়। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার ফোরকান, আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মো. মতিয়ার রহমান প্রমুখ।

ভোক্তা অধিকারবিষয়ক প্রশিক্ষণ

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠিতে বুধবার ভোক্তা অধিকারবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাজারমূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ কমিটির আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) খোন্দকার আনোয়ার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, নারী ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয় প্রমুখ।

মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা

ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহে বুধবার মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী ও মাদকবিরোধী প্রচারণা সপ্তাহ উপলক্ষ্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদী প্রমুখ।

নির্মল সেনের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় বুধবার বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, লেখক, মুক্তিযোদ্ধা, বাম রাজনীতির পুরোধা নির্মল সেনের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলার দীঘিরপাড়া গ্রামে নির্মিত নির্মল সেন স্কুল অ্যান্ড মহিলা কলেজ চত্বরে নির্মল সেন স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্মল সেন স্কুল অ্যান্ড মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি রতন সেন কংকনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নারায়ণ চন্দ্র দাম, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুরেশ দাস, সাংবাদিক মিজানুর রহমান বুলু, গৌরাঙ্গ লাল দাস প্রমুখ।

উলিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা উলিপুর প্রেসক্লাবের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপন হয়েছে।

কর্মসূচি উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। শুরুতে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি আবু সাঈদ সরকার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার। পরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে কুড়িগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. লোকমান হাকিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়ি প্রমুখ উপস্থিত ছিলেন।

মাছচাষিদের মধ্যে জাল বিতরণ

চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহরে বুধবার সিআইজি মাছ চাষিদের মধ্যে জাল ও দড়ি বিতরণ করা হয়েছে। মত্স্য অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের আওতায় এগুলো বিতরণ করা হয়। উপজেলা মত্স্য দপ্তর আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আ. হামিদ মাস্টার। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা মত্স্য কর্মকর্তা মো. আ. রউফ ও ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক।

কিশোরীদের মধ্যে স্যানিটারি টাওয়েল বিতরণ

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা গাংনীতে বুধবার কিশোরীদের মধ্যে স্যানিটারি টাওয়েল বিতরণ করা হয়েছে। কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি টাওয়েল প্রস্তুতকরণ কর্মসূচির আওতায় গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কিশোরীদের মধ্যে এই স্যানিটারি টাওয়েল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে এবং গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু। ঐ বিদ্যালয় প্রাঙ্গণে ২০০ ছাত্রীর মধ্যে ন্যাপকিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান।

 

 

 

০