নব্বইয়ের দশকে সেরেনা উইলিয়ামসের ক্যারিয়ারের শুরু। এরপর শতাব্দীর প্রথম ও দ্বিতীয় দশকে দারুণ প্রতাপেই খেলেছেন যুক্তরাষ্ট্রীয় এই তারকা। চতুর্থ দশকের শুরুটাও করলেন দারুণভাবে। ডব্লিউটিএ ট্যুরে অকল্যান্ড ক্লাসিক টুর্নামেন্টে নিজের উদ্বোধনী ম্যাচে ইতালির ক্যামিলা গিওর্গিকে সরাসরি সেটে হারিয়েছেন তিনি। ইউএস ওপেনের ফাইনালে হারের পর প্রথমবারের মতো কোর্টে নেমে তুলে নিয়েছেন ৬-৩, ৬-২ গেমের জয়। ম্যারি হুগানকে ৬-১, ৬-০ গেমে হারিয়ে নিজের শেষ মৌসুমটা শুরু করেছেন সাবেক বিশ্বসেরা ক্যারোলিন ওজনিয়াকি।
