মুজিববর্ষ গলফে বাংলাদেশের খেলোয়াড়রা এগিয়ে

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২১:৩৩

স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে কুর্মিটোলা গলফ ক্লাবের কোর্সে শুরু হয়েছে মুজিববর্ষ কাপ গলফ চ্যাম্পিয়নশীপ। গতকাল প্রথম রাউন্ডে ব্যক্তিগত লড়াইয়ে সম্রাট শিকদার পারের চেয়ে দুই স্ট্রোক কম (৭০ স্কোর) খেলে শীর্ষ স্থানে উঠেছেন। ফরহাদ পারের সমান স্ট্রোক (স্কোর ৭২) খেলে দ্বিতীয় স্থানে এবং লিটন পারের চেয়ে এক স্ট্রোক বেশি (৭৩ স্কোর) খেলে তৃতীয় স্থানে রয়েছেন। দলগত লড়াইয়ে ফরহাদ ও সম্রাট শিকদার পারের চেয়ে দুই স্ট্রোক কম (১৪২) খেলে প্রথম স্থানে রয়েছেন। অন্য দুই গলফার লিটন ও আবু বকর সিদ্দিক পারের চেয়ে চার স্ট্রোক বেশি (১৪৮) খেলে দ্বিতীয় স্থানে রয়েছে। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও ভুটন, চীন, ইরান, মালয়েশিয়া, নেপাল ও শ্রীলঙ্কা জাতীয় গলফ দল অংশগ্রহণ করছে। আগামী ১১ জানুয়ারি শেষ হবে।