পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র যাচাই কার্যক্রম সম্প্রতি উদ্বোধন করেন আইডিআরের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, আইডিআরের সদস্য গকুল চাঁদ দাস, নির্বাহী পরিচালক খলিল আহমদ ও মো. আশরাফ হোসেন, কোম্পানির এমডি সিইও বি এম ইউসুফ আলী
০০
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি আয়োজিত ৬০ দিনব্যাপী ইন্টার্নশিপ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি একাডেমির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. সালেহ ইকবাল প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন। আইবিটিআরের মহাপরিচালক ড. মাহমুদ আহমেদ সভাপতিত্ব করেন
০০০
সিলেটে যমুনা ব্যাংক ফাউন্ডেশন আয়োজিত ব্যাংকিং সেবা ও সিএসআর-এর গুরুত্ব শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান নূর মোহাম্মদ। ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার এবং মো. সিরাজুল ইসলাম ভরসা উপস্থিত ছিলেন
০০০
শ্রেণিকৃত ও অবলোপনকৃত ঋণ আদায়ে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করে ব্যাবসায়িক সফলতার শীর্ষে রয়েছে সোনালী ব্যাংক লিমিটেডের রংপুর জিএম অফিস। রংপুর বিভাগীয় ব্যাবসায়িক পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের সিইও অ্যান্ড এমডি মো. আতাউর রহমান প্রধান। এ সময় ব্যাংকের জিএম মো. আলী মর্তুজা, মো. নুরুল ইসলাম, বিভিন্ন প্রিন্সিপাল ও জোনাল অফিসের প্রধানরা উপস্থিত ছিলেন
