বামনায় কলেজছাত্রী স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২২:১৭

বামনা (বরগুনা) সংবাদদাতা

বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর গুদিঘাটা গ্রামে রত্তন হাওলাদারের ছেলে আবু সালেহ  কলেজছাত্রী স্ত্রী মোসাম্মত্ জাকিয়াকে (২০) কুপিয়ে হত্যা করেছেন। গতকাল বুধবারই সালেহকে দাসহ রক্তমাখা অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, গতকাল বিকালে সালেহ তার শ্বশুর বাদল মৃধার বাড়িতে এসে স্ত্রীকে ডেকে বাড়ির সামনে নিয়ে যান। সেখানে তার সঙ্গে থাকা ধারাল দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। এলাকাবাসী জানান, আবু সালেহ চট্টগ্রামে একটি কোম্পানিতে চাকরি করেন। দুই বছর পূর্বে তাদের বিয়ে হয়। জাকিয়া তার বাবার বাড়ি থেকে বরগুনা সরকারি কলেজে অনার্সে পড়তেন। স্বামী বাড়িতে আসলে মাঝে মধ্যে স্বামীর বাড়িতে যেতেন। বামনা উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সুলতানা ও বামনা থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনার মর্গে প্রেরণ করা হয়েছে।