আজ বিনা রিং, বিনা অপারেশনে হূদেরাগ চিকিত্সার পথিকৃত সাওল হার্ট সেন্টার, বাংলাদেশের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠান উদ্বোধন করবেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।
এ উপলক্ষ্যে রাজধানী ঢাকার ২৬ ইস্কাটন গার্ডেন রোডে সাওল মিলনায়তনে দিনব্যাপী ফ্রি চিকিত্সা পরামর্শ দেওয়া হবে। যে কোনো হূদেরাগী এ সুবিধা গ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, সাওল হার্ট সেন্টার, বাংলাদেশ গত ১১ বছরে ৩৫ হাজারের বেশি হূদেরাগীকে সাওল চিকিত্সায় সুস্থ রেখেছে। এছাড়াও সাওলের ‘অয়েল ফ্রি কিচেন’ বিনাতেলে স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবারের হোমডেলিভারি এবং ক্যাটারিং করে আসছে।
