দক্ষিণ আফ্রিকাকে কেপ টাউনে দ্বিতীয় টেস্টে হারাতে ম্যান অব দ্য ম্যাচের নৈপুণ্য দেখানো বেন স্টোকস জানিয়েছেন হাসপাতালের শয্যায় থাকা অসুস্থ বাবাই তার প্রেরণা। তার বাবা ডেড গেড ক্রিসমাসের সময় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের এক হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার অবস্থার উন্নতি হচ্ছে।
স্টোকসের নৈপুণ্যে অবশ্য এর কোনো ছাপ নেই। স্টোকস ১২১ রান করেন, ছয়টি ক্যাচ ধরেন এবং প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে শেষ তিনটি উইকেট নেন। তার এই নৈপুণ্যে ১৮৯ রানে জিতে সিরিজে সমতা ফেরায় সফরকারী ইংল্যান্ড।
স্টোকস জানান, এত কিছুর মধ্যেও তার মনের ভেতরে ছিলেন বাবা ডেড।
ইত্তেফাক/বিএএফ
